dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মোংলায় আবারো বিএনপি যুবদলের নেতাদের নামে নাশকতার ষড়যন্ত্রের মামলা দায়ের

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৩ এএম, ২০২৩-০৩-০৯

মোংলায় আবারো বিএনপি যুবদলের নেতাদের নামে নাশকতার ষড়যন্ত্রের মামলা দায়ের


কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোংলায় আবারো নাশকতার ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ ঘটানোর উদ্দেশ্যে আত্মঘাতী কাজ করার নিমিত্তে সমবেত হওয়ার অপরাধ করার অভিযোগে বিএনপি ও যুবদল নেতাদের নামে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (৮মার্চ ) মোংলা থানায় কর্মরত এস আই মোহাম্মাদ জুয়েল শেখ ১৫ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ২০/২২ জনকে আসামি করে মোংলা থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং -৪, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৫(৩)/২৫ ধারা। ঘটনাস্থল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বই, ফরম, তিনটি রামদা, দুইটি কাটিং প্লাস, চাকু, বিভিন্ন সাইজের কাঠের লাঠি, পাঁচটি লোহার পাইপ, পেট্রল, দিয়াশলাই ও কয়েক জোড়া সেন্ডেল উদ্ধার দেখিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, ৭ মার্চ বিকেল ৪-৩০ ঘটিকার সময় মোংলা পৌরসভাধীন প্রেসক্লাব রোড সংলগ্ন "কালাম ষ্টুডিও এন্ড মোবাইল শপ" নামক দোকানে দেশের জ্বালানি তেল ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির ইস্যু লইয়া আসামীগণ গণতান্ত্রিক সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম প্রতিহত, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকারকে উৎখাত করিবার জন্য গোপন বৈঠক করিতেছে। তারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি, বিদ্যুতিক সাব স্টেশন অকার্যকর /ধ্বংস করা ও অন্তর্ঘাতী কাজ করার জন্য সমবেত হয়েছিল।উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের মধ্যে এই মামলায় আসামির তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, সদস্যসচিব এম এ কাশেম, মোংলা উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা সফরুল হায়দার (সুজন) মিঠাখালি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরুল কায়েস শোভন সহ বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত বেশ কয়েকজন কর্মী। 
  

এবিষয়ে মোংলা পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এমরান হোসেন বলেন, পুলিশ ভুলে গেছে তারা জনগণের বন্ধু, জনগণের টাকায় বেতন নেয়। তারা আওয়ামীলীগ সরকারের আজ্ঞাবহ, তাদের সন্তুষ্ট করার জন্যই এই সব গায়েবি মিথ্যা মামলার সৃষ্টি। আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ভোট কারচুপির মাধ্যমে বিনা ভোটে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে পুলিশ দিয়ে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীর উপর হামলা মামলা নিপীড়ন অব্যাহত রেখেছে। এর জবাব একদিন দিতে হবে, সবকিছুর হিসাব আমরা নেব। অবিলম্বে নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর