শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫১ পিএম, ২০২২-০৮-০৬
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দি লিমিট এগ্রো প্রোডাক্টের বিক্রয়কর্মী পলাশ খান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার টেলকি জলই ব্রীজের নিকট এই দুর্ঘটনা ঘটে। পলাশ নেত্রকোনা জেলার কেন্দুয়া বাজারের বাট্টা বাজার এলাকার হাবিবুর রহমান খানের ছেলে। তিনি নেত্রকোনায় কোম্পানির মাসিক সভা শেষে কর্মস্থল মধুপুরে আসার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।
দি লিমিট এগ্রো প্রোডাক্টের মধুপুরের মার্কেটিং অফিসার আল শাফিউল ইরাত জানান, নেত্রকোনা থেকে পলাশ খান মটরসাইকেল যোগে মধুপুরের জামালপুর রোডে কোম্পানির ডিপো অফিসে মাসিক মিটিংএ যোগ দিতে আসছিলেন। সোয়া দশটার দিকে তিনি দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। কোম্পানির মহা-ব্যবস্থাপক সৈকত জামানসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে এসেছেন। পলাশ খানের মাথা পাকা রাস্তার সাথে মিশে গেছে। কিভাবে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি।
মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল ইসলাম রেজা জানান, পলাশ খান নেত্রকোনা থেকে মটরসাইকেলযোগে মধুপুরে আসছিলেন। তিনি মধুপুর বনাঞ্চলের টেলকি জলই ব্রীজের নিকট পৌঁছলে দুর্ঘটনার শিকার হন। তিনি রাস্তার পূর্বপাশে পড়ে যাওয়ার পর অজ্ঞাতনামা গাড়ি তার মাথা থেতলে পাকা রাস্তার সাথে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited