dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে জমে উঠেছে অটো রিক্সা সিএনজি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৪:৪৬ পিএম, ২০২০-১১-০২

 খুটাখালীতে জমে উঠেছে অটো রিক্সা সিএনজি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

 

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার খুটাখালী অটো রিক্সা, সিএনজি মাহিন্দ্রা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি- বার্ষিক নির্বাচনকে ঘিরে চলছে  ব্যাপক প্রচার প্রচারনা। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য সিএনজি পরিবহণ শ্রমিক ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন। 

নির্বাচনে ৬ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছেন ৮ জন প্রার্থী।
তৎমধ্যে সভাপতি ও দু'জন সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৫ নভেম্বর বৃহষ্পতিবার  সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।উক্ত নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচত হয়েছেন সাইফুল ইসলাম ও সদস্য যথাক্রমে শাহ আলম, গিয়াস উদ্দীন।সহ সভাপতি পদে জালাল আহমদ ( হারিকেন), রমজান আলী রনি (দোয়াত কলম),
সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোক্তার আহমদ( প্রজাপতি) ও  মোহাম্মদ এনাম ( আনারস), সাংগঠনিক সম্পাদক পদে নুরুচ্ছফা (মোরগ),  আবুল কাশেম ( আম), অর্থ সম্পাদক পদে নুরুল আমিন ( বাই সাইকেল), ছৈয়দ করিম( ফুটবল) প্রতীক নিয়ে লড়াই করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার খুটাখালী অটো রিক্সা, সিএনজি মাহিন্দ্রা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৫ জন।ভোটার কম হওয়ায় এ নির্বাচন আকর্ষণী ও প্রতিদ্ধন্ধিতা পূর্ণ হবে মনে করেন সংশ্লিষ্টরা।এ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন। তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। ইতিমধ্যে পোষ্টার-ব্যানার, পেষ্টুনে ছেয়ে গেছে পুরো খুটাখালী ষ্টেশন। এদিকে শ্রমিক ইউনিয়নের উন্নয়নের স্বার্থে যাচাই -বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন ভোটাররা।সোমবার বিকেলে সরজমিন  দেখা গেছে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাজার এলাকা।সকাল থেকে মধ্যরাত পর্যন্ত
চলছে প্রার্থীদের সরব প্রচারনা। ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থী ও প্রার্থীর ঘনিষ্টজনরা চায়েরদোকান থেকে শুরু করে হোটেলরেস্টুরেন্টে তুমুল আড্ডা হচ্ছে নির্বাচন নিয়ে। 
সব মিলিয়ে জমে উঠেছে খুটাখালীতে শ্রমিক পরিবহনের নির্বাচন।নির্বাচনে খুটাখালী ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারন সম্পাদক এম বেলাল আজাদকে প্রধান নির্বাচন কমিশনার করে সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাঈদ মু. শাহজালাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াজ ও মনিরুল হক ভুট্রোকে  নির্বাচন
কমিশনার করে নির্বাচন
পরিচালনা কমিটি গঠন করা হয়।

রিলেটেড নিউজ

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক এলাকায় কসাই খানা নির্মাণ না করার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক এলাকায় কসাই খানা নির্মাণ না করার দাবিতে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় কসাই...বিস্তারিত


নাগরিক উদ্যোগে জরুরি সভায় খোরশেদ আলম সুজন: দ্রব্যমূল্য বৃদ্ধির কর্পোরেট সন্ত্রাসীদের রুখে দাড়ান

নাগরিক উদ্যোগে জরুরি সভায় খোরশেদ আলম সুজন: দ্রব্যমূল্য বৃদ্ধির কর্পোরেট সন্ত্রাসীদের রুখে দাড়ান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির কর্পোরেট সন্ত্রাসীদের রুখে দাড়ানোর আহবান ...বিস্তারিত


সন্দ্বীপে ৮বছর পর বিএনপির কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ঃ হামলা ও ঢুকতে না দেয়ার অভিযোগ করল বিএনপি নেতা তেনজিং

সন্দ্বীপে ৮বছর পর বিএনপির কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ঃ হামলা ও ঢুকতে না দেয়ার অভিযোগ করল বিএনপি নেতা তেনজিং

দৈনিক অনুসন্ধান : ...............নিজস্ব প্রতিবেদক ২৮ আগস্ট সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প...বিস্তারিত


দোয়া মাহফিলে সাবেক মেয়র এম মনজুর আলম: আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক

দোয়া মাহফিলে সাবেক মেয়র এম মনজুর আলম: আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক

দৈনিক অনুসন্ধান : কেফায়েত উল্লাহ কায়সার, বিশেষ প্রতিনিধিঃ ইউনাইটেড  কমার্শিয়াল ব্যাংক লিঃ উত্তর কাট্টলী আলহাজ্...বিস্তারিত


আমার দেখা একজন  স্বপ্ন ফেরিওয়ালা ও বাস্তবতার রূপকার

আমার দেখা একজন স্বপ্ন ফেরিওয়ালা ও বাস্তবতার রূপকার

দৈনিক অনুসন্ধান : কাউছার মাহমুদ দিদারঃ সন্দ্বীপে উন্নয়নের ইতিহাস সৃষ্টিকারী একজনই দেখলাম। যিনি সন্দ্বীপ পৌরসভা ...বিস্তারিত


নিখোঁজ হওয়া আবু ত্ব-হা ও তার সঙ্গীদের গুমের রহস্যভেদে সরকারের অনীহা

নিখোঁজ হওয়া আবু ত্ব-হা ও তার সঙ্গীদের গুমের রহস্যভেদে সরকারের অনীহা

দৈনিক অনুসন্ধান : গেলো বৃহস্পতিবার গভীর রাত থেকে একজন তরুণ ইসলামিক লেকচারার আফছানুল আদনান, যিনি আবু ত্ব-হা মোহাম্মদ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর