dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


টানা দুদিন করোনার সংক্রমণশূন্য ভৈরব

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪০ পিএম, ২০২০-০৭-২৬

টানা দুদিন করোনার সংক্রমণশূন্য ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে জুন মাসে প্রতিদিন গড়ে ১৩ জন কোভিড-১৯–এ আক্রান্ত হন। জুলাইয়ে এসে তা কমতে শুরু করে। শেষ দুই দিনের সংক্রমণ ছিল শূন্য। সংক্রমণশূন্য দুই দিন পার করতে পারায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছে করোনা প্রতিরোধ কমিটি।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভৈরবে মোট আক্রান্ত ৫৪৬ জন। মারা গেছেন ১৪ জন। নমুনা পরীক্ষা হয় ২ হাজার ৯১৮ জনের। এরই মধ্যে সোম ও মঙ্গলবার পাঠানো নমুনার ফল এসেছে শূন্য। এই দুদিনে নমুনা পরীক্ষা করা হয় ১৩টি। শুধু এই দুদিনই নয়, জুলাইয়ের প্রথম দিন থেকে সংক্রমণ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। চলতি মাসের প্রথম ২১ দিনে আক্রান্ত হয়েছেন ২৬ জন। বিপরীতে জুনের ২১ দিনে আক্রান্ত ছিলেন ৩৯৩ জন।

এই মাসের আরও তিন দিন ছিল সংক্রমণশূন্য। আশাজাগানিয়া পরিবর্তন আসে সুস্থতার পরিসংখ্যানেও। ৫৪৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫০২ জন। সুস্থতার হার প্রায় ৯২ শতাংশ। আর মাত্র ৮ শতাংশ সুস্থতা ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন।

তবে স্বস্তির এই জায়গায় অস্বস্তি হলো নমুনা দেওয়া নিয়ে স্থানীয় লোকদের অনাগ্রহ। জুনে যেখানে প্রতিদিন গড়ে ৬০ জনের নমুনা সংগ্রহ হতো, এই মাসে এসে কমে দাঁড়ায় দিনে দশের নিচে। ফলে সংক্রমণের প্রকৃত পরিস্থিতি অজানা থাকছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। তিনি বলেন, এ কথা সত্য, পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তবে নমুনা অনেক কমে গেছে। এত কম নমুনা দিয়ে সঠিক সামাজিক সংক্রমণ পরিস্থিতি যাচাই করা কঠিন। এখন বাড়তি দুশ্চিন্তা কোরবানির হাট–পরবর্তী ভয়াবহতা নিয়ে।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার à¦...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর