dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভা

দৈনিক অনুসন্ধান    |    ০২:০৩ পিএম, ২০২২-০৭-০২

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভা

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সিএন্ডএফ’র কার্যালয়ে সিএন্ডএফ’র সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক  মোঃ আব্দুর রশীদ (আর.এম), সিনিয়র সহ-সভাপতি সৈবুর রহমান, সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাাদক মোঃ সেহবাহুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, মোঃ ফিরোজ খান, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য-১ মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ মোস্তাকুল আলম, মোঃ শাহিরুল ইসলাম কালু ও মোঃ জহিরুল ইসলাম বাদল।

 
সভায় সভাপতির বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই স্থলবন্দরে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে। ব্যবসা বাড়লে সরকারের রাজস্ব আহরণও বাড়বে। পাশাপাশি এই স্থলবন্দর সংশ্লিষ্ট সকলের উন্নয়ন ঘটবে।

তাই আমাদের এই স্থলবন্দরে সার্বিক উন্নয়নের জন্য আমরা সকল সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি-রপ্তানীকারক, কাস্টমস, পানামা, শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে সকল কার্যক্রমের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্য সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা কাস্টমস ডেপুটি কমিশনার (ডিসি) মহোদয়ের সাথে আলোচনা করেছি, কাস্টমস কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করবেন।

সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দর সার্বিক উন্নয়নের জন্য একইভাবে আমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিশনের কার্যকরী পরিষদের সকল সদস্য বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সহযোগিতা কামনা করছি। আশা করি, সকলের সহযোগিতায় আমরা সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

উল্লেখ, ২৯ মে সিএন্ডএফ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেসার্স এস.আলম এন্ড সন্স এর পরিচালক মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি ও মেসার্স আর.এম এন্টারপ্রাইজের পরিচালক মোঃ আব্দুর রশীদ (আর.এম) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। এই কমিটি দায়িত্ব নেয়ার পর থেকে স্থলবন্দরের উন্নয়নের জন্য কার্যকরী পরিষদ বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

 

ফয়সাল আজম অপু, 

চাঁপাইনবাবগঞ্জ

০১৭১২৩৬৩৯৪৬

৩০.০৬.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর