শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৩১ পিএম, ২০২১-০১-২৭
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘ একমাস ধরে ডাকাত আতঙ্কে সীতাকুণ্ডবাসী।
উপজেলায় প্রতি রাতেই কোথাও না কোথাও দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক উৎকণ্ঠ বেড়েই চলছে। এ নিয়ে এলাকাবাসী ডাকাত নির্মুল কমিটি গঠন করেছে।
তবে সীতাকুণ্ড থানার বিশেষ অভিযানে ৮ ডাকাত আটকের পর এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
আটককৃতরা হলেন- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মো. নাছিরের ছেলে মো. ওমর ফারুক (৩২), মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. ইলিয়াছ (৩১), কুমিরা দক্ষিণ মসজিদ্দা গ্রামের রেনু মিয়ার ছেলে ফারুক প্রকাশ বেলাল ওরফে পিয়াল (৩২), সলিমপুরের উত্তর ফকিরহাট গ্রামের মৃত জানে আলমের ছেলে মো. শাকিল (২১) এবং সলিমপুরের মৃত আবুল কালামের ছেলে মো. রাজীব (২২), সৈয়দপুর ইউনিয়নের উত্তর কেদারখীল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন জয় (২১), মুরাদপুর ইউনিয়নের পূর্ব ভাটেরখীল গ্রামের মৃত ইসহাকের ছেলে মো. জাফর (৩৭) এবং পৌরসভাধীন ইদিলপুর গ্রামের নুর নবীর ছেলে মো. তসলিম (২৬)
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন গোপন সংবাদের বিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার সর্গীয় ফোর্সের অভিযানে ৮ ডাকাত আটক হয় তিনি আরো বলেন ডাকাত নির্মূলে অভিযান চলমান থাকবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited