শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৮ এএম, ২০২২-০৮-৩১
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুধুমের রেজু গর্জনবুনিয়া সীমান্ত দিয়ে এবার মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছুড়া গোলা এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে।
গোলাবর্ষনের আওয়াজ ও গোলার ভয়ে ওই সময় বিভিন্ন বাগানের কর্মরত শ্রমিকরা পালিয়ে এসেছে বাড়িতে।
সীমান্তের অনেকে জানান গত রোববার এই এলাকায় মর্টার শেল নিক্ষেপের বিষয়ে সীমান্তবর্তী ইউনিয়নটির সবর্ত্র তোললপাড় সৃষ্টি হয়। এবিষয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ করা হয়। কিন্তু মিয়ানমার বাহিনী তা কর্ণপাত না করে মঙ্গলবার (৩০ আগষ্ট) সারাদিন সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করে এবং মিয়ানমারের হেলিকপ্টার চক্কর দিতে থাকে।
মঙ্গলবার সকালে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আজিজের বাগানে কিছু শ্রমিক কাজ করছিলো। হঠাৎ তারা দেখতে পান
আকাশে হেলিকপ্টার উড়ছে। একটু পর তা দ্রুত তাদের বাগানের দিকে আসতে- না আসতেই গোলা ছুড়তে শুরু করে। এভাবে দুপুর পর্যন্ত গোলাবর্ষণের পর তারা কাজ না করে একপর্যায়ে কাজ না করে বাড়িতে চলে আসেন।
চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, মঙ্গলবার মিয়ানমারের একটি হেলিকপ্টার কয়েক দফা তার বাগান ও আশপাশে টহল দিয়ে অসংখ্য গোলা বর্ষণ করেছে। এ কারণে তার লেবাররা কাজ না করে বাড়ি ফিরে এসেছে।
অভিজ্ঞ মহলের মতে - গত ২৮ আগষ্ট রোববার মিয়ানমারের সরকারী বাহিনী ও আরকান আর্মির সংগঠিত যুদ্ধে ব্যবহৃত পরপর দু'টি মর্টারশেল বাংলাদেশের কয়েক'শ গজ ভেতরের তুমরু গ্রামে এসে পড়ে। অবিষ্ফোরিত এই ২ টি মর্টারশেল সেদিন রাতে ধ্বংস করেন বাংলাদেশ সেনা বাহিনীর রামু সেনা নিবাসের কর্মরত বোমা বিশেষজ্ঞ একটি টিম।
বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, গত সোমবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রনালয় কড়া প্রতিবাদ জানান। এবিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে সোমবার একটি মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন, যেন এ ধরণের ঘটনা আর না ঘটে। তিনি এ ঘটনার নিন্দাও জানিয়েছিলেন।
কিন্তু এর পর দিন মিয়ানমার মঙ্গলবারও
পূর্বের আদলে সীমান্তের রেজু গর্জনবুনিয়া পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্ট গোলাগুলির ঘটনা ঘটানোর কারণে স্থানীয়দের মাঝে নতুন করে আতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয় বিজিবি কতৃপক্ষের কাছে বক্তব্য নিতে বারবার চেষ্টা করলেও মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।বাংলাদেশের সীমান্ত এলাকায় মায়ানমারের এমন আচরণের কারণে ঐ এলাকার বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited