dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


পর্যটক আর মাদকে জমজমাট কক্সবাজার; প্রতিনিয়ত ঢুকছে মাদকের বড় চালান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৭:২২ এএম, ২০২১-০২-০৩

পর্যটক আর মাদকে জমজমাট কক্সবাজার; প্রতিনিয়ত ঢুকছে মাদকের বড় চালান

করোনা ভীতি থাকলেও শীতের এ মৌসুমে পর্যটকে জমজমাট কক্সবাজার। তাই বেড়েছে মাদকের চাহিদাও। আর এ চাহিদার দিকে লক্ষ্য রেখে শহরে ঢুকছে মাদকের বড় বড় চালান। গতকাল মঙ্গলবার বিকালে বাসযোগে এমনই একটি চালান শহরে প্রবেশের সময় শহরতলীর লিংকরোডে র‌্যাবের অভিযানে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতি ধরা পড়ে। তারা হল কক্সবাজার শহরতলীর কলাতলী ঝরঝরিপাড়ার মৃত মনির আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩০)। র‌্যাব কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে গাঁজা সরবরাহ করে আসছিল তারা। চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা আনার পর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত তাদের চক্রটি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড অংশে তল্লাশিকালে মারচা পরিবহনের একটি বাসে করে আসার সময় তাদের এসব গাঁজাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কঙবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।
তিনি জানান, এর আগে সোমবার রাতে টেকনাফ থেকে বাসযোগে ৯ হাজার ৭৭৫টি ইয়াবার একটি চালান শহরে প্রবেশের সময় শহরতলীর লিংক রোডে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ধরা পড়ে। তারা হল উখিয়ার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে আব্দুল হামিদ (২৮) ও পার্বত্য নাইক্ষ্যংছড়ির কম্বনিয়া এলাকার মো. শফিকের ছেলে মো. হোসেন (২৩)।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর