dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ডাকাতির প্রস্তুতিকালে হাতিয়ায় জলদস্যু বাহিনীর প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৯ এএম, ২০২০-০৭-৩০

ডাকাতির প্রস্তুতিকালে হাতিয়ায় জলদস্যু বাহিনীর প্রধান আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধানকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের চৌকিদার খাল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জলদস্যু বাহিনীর প্রধানের নাম মো. রাসেল (২৮)। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে ও রাসেল বাহিনীর প্রধান।

আটক করার সময় তার কাছ থেকে দুটি এলজি, দুটি কার্তুজ ও তিনটি ধারালো বগিদাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া।

কোস্টগার্ড হাতিয়া স্টেশন সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার মেঘনা নদীর জেলেদের ত্রাস জলদস্যু বাহিনী প্রধান মো. রাসেল একদল ডাকাত নিয়ে উপজেলার নিঝুম দ্বীপের চৌকিদার খালে মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে লে. বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে কোস্টগার্ড ওই স্থানে অভিযান চালায়।

লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ‘কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাসেল বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে বাহিনী প্রধান রাসেলকে পানি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি এলজি, দুটি কার্তুজ ও তিনটি ধারালো বগিদাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতি ও মেঘনা নদীতে ডাকাতি করার কথা স্বীকার করেছেন। আটক জলদস্যু রাসেল তার দলের সদস্যদের নিয়ে দীর্ঘদিন যাবত মেঘনা নদীতে মাছ ধরা জেলে নৌকায় ডাকাতি, জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও খুন করে আসছে। তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

আটক রাসেলের বিরুদ্ধে সাত-আটটি মামলা রয়েছে এবং আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে যোগ করেন তিনি।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের কোস্টগার্ডের হাতে জলদস্যু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কোস্টগার্ড সদস্যরা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর