dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


পুলিশের হাতে মা–বোন লাঞ্ছিত, অপমানে যুবকের আত্মহত্যা: ডবলমুরিংয়ের এসআই হেলাল ক্লোজড

Qatar office    |    ১০:০৪ এএম, ২০২০-০৭-১৮

পুলিশের হাতে মা–বোন লাঞ্ছিত, অপমানে যুবকের আত্মহত্যা: ডবলমুরিংয়ের এসআই হেলাল ক্লোজড

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী এলাকায় মারুফ (১৬) নামের এক তরুণের আত্মহত্যার ঘটনায় ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। এছাড়াও অনাকাঙ্খিত এ ঘটনা তদন্ত করার জন্য সিএমপি’র পক্ষ থেকে দুই সদস্য করে বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) ও ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত)। এ কমিটি আগামি ১২ ঘন্টার মধ্যে মারুফের আত্মহত্যা বিষয়ে প্রতিবেদন জমা দিবেন।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম জোন) ফারুক-উল হক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মারুফ চাচার ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। মারুফের স্বজন ও এলাকাবাসীরা বলছেন, এসআই হেলাল মারুফের মা-বোনকে লাঞ্চিত করাই এমন ঘটনার সৃষ্টি হয়েছে। মা-বোনের অপমানিত হওয়া এবং মা বোনকে থানায় নিয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি মারুফ। যার কারণে সে আত্মহত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি এবং পুলিশের হাতে মা-বোনের লাঞ্চিত হওয়ার ঘটনা সহ্য করতে না পেরে মারুফ আত্মহত্যা করেছেন। এ দায় কোনোভাবেই পুলিশ প্রশাসন এড়াতে পারেন না। পুলিশকে অবশ্যই এ দায় নিতে হবে।

সূত্র জানায়, আগ্রাবাদের বাদামতলি মসজিদ গলির মারুফের বাড়ীর পেছনে পুলিশের এক সোর্স’কে ঘুরাফেরা করতে দেখে আত্মহত্যাকারী মারুফসহ কয়েকজন যুবক চোর ভেবে গণপিটুনী দেয়। একপর্যায়ে সেখানে সাদা পোষাকের পুলিশ এসে ধরপাকড় শুরু করলে মারুফ পালিয়ে যায়। কিন্তু পুলিশ মারুফকে না পেয়ে তার মা-বোনকে ধস্তাধস্তি করে আটক করে নিয়ে যায়। বিষয়টি মারুফ সহ্য করতে না পেরে চাচার ঘরে গিয়ে আত্মহত্যা করেন।

সূত্র: http://cplusbd.net

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর