dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কক্সবাজারে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০১:৪৩ পিএম, ২০২৩-১১-১৯

কক্সবাজারে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও। 

কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ি থেকে বাইকটি নিয়ে যায় চোরের দল।

সাংবাদিক আজিজ রাসেল জানান, বাইকটি প্রতিদিন বাড়ির আঙিনায় তালাবদ্ধ করে রাখি। মাঝেমধ্যে মামা ফয়সালের বাড়িতেও পার্কিং করে রাখা হয়। সেখানে নিয়মিত ৪—৫টি বাইক থাকে। গত দুইদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় বাইকটি ওইস্থানে রাখা হয়েছিল। শহরের তারাবনিয়ার ছড়াস্থ হোসাইন মটরস শো—রুম থেকে বাইকটি ২০২১ সালের ১৩ ডিসেম্বর কেনা হয়। যার ব্র্যান্ড ও মডেল হোন্ডা লিভো ডিস্ক। এবং কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

ছাত্রলীগ নেতা আসিফ উল করিম বলেন, ‘আমার বড় ভাই আবদুল্লাহ ফয়সালের বাড়িতে নিয়মিত অনেক গাড়ি থাকে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বাড়ি ও আশপাশে নজরদারি করা হয়। চোরের দল কয়েকটি লক ভেঙ্গে আমার ভাইয়ের সিএক্স মডেলের বাইকও চুরি করার চেষ্টা করে। পরে সফল না হয়ে আজিজ রাসেল ভাইয়ের গাড়িটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরের দলকে সনাক্তের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ‘আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের অন্যতম হোতা সিকদার মহল এলাকার শিহাব, পূর্ব টেকপাড়া রাব্বি ও পাহাড়তলী এলাকার মাঈন। তাঁদের সিন্ডিকেটের সদস্যরাই বাইকটি চুরি করতে পারে। বাইক চুরির এক সপ্তাহ ধরে শিহাব ও তাঁর দলবলকে টেকপাড়া এলাকায় বাইক নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শহর বা চকরিয়া ও মহেশখালীতে বাইকটি নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে চোরের দলকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর