শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:২৪ পিএম, ২০২৩-০৭-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী কলোনিপাড়া তালতলা বাজারে র্যাব ও ৫৯ বিজিবি’র যৌথ অভিযানে ১ হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) রাত ১০টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাব ও ৫৯ বিজিবি’র যৌথ টহল দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।র্যাব আরো জানায়, সীমান্ত এলাকায় পাথরবোঝাই ভারতীয় ট্রাকে ফেনসিডিলের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অপারেশন পরিচালনা করে। অপারেশনে ট্রাকটি শনাক্ত করা গেলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। এরপর ৫৯ বিজিবি’র সহায়তায় ভারতীয় ট্রাকটি জব্দ করে তল্লাশি করার সময় পাথরে লুকানো অবস্থায় ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ফেনসিডিল বহন করা ভারতীয় ট্রাকটিসহ ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited