dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে মানববন্ধন

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৭ পিএম, ২০২৩-০৩-০৯

চাঁপাইনবাবগঞ্জের এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে মানববন্ধন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় অনেকের হাতে মধুমতি এনজিও’র পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।

অংশগ্রহণকারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

অবস্থান কমসূচিতে অংশগ্রহণকারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী জানান। অপর মধুমতির অফিসার মমিন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আরেক ভুক্তভোগী রুবেল হক মধুমতি সহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।

প্রসঙ্গত; গত বছরের ১৭ নভেম্বর মধুমতি এনজিও পরিচালক মাসুদ রানা অস্ত্র সহ গোমস্তাপুরে গ্রেফতারের পর গ্রাহকদের আমানতের প্রায় কয়েক’শ কোটি টাকা উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়। এর কয়েক মাস আগে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এ এনজিওটির সমবায় কার্যালয় থেকে পাওনা নিবন্ধন বাতিল করা হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর