শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৭ পিএম, ২০২২-১০-১৮
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এই দিবসের আয়োজন করে।
উক্ত আয়োজনে ছিলো সকাল সাড়ে ৭ টার সময় ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানগন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। সকাল ১০টার সময় বৃক্ষ রোপন এবং ১১টার সময় অত্র ইন্সটিটিউটের অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান দূর্গা চরন রায়, বিভাগীয় প্রধান ননটেক আফিদা কমলিকা, বিভাগীয় প্রধান ইলেক্ট্রিক্যাল সুবেল আলি, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইলেক্ট্রিক্যাল গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান ইলেক্ট্রনিক্স মাসুদ রানা, ইলেক্ট্রনিক্স মোখলেসুর রহমান বিভাগীয় প্রধান ফুড, এছাড়াও শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারী দীপ্ত চন্দ্র, আব্দুল মালেক, সহ অত্র ইন্সটিটিউটের সকল বিভাগীয় প্রধান গণ, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারি সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান বক্তব্য আবেগাপ্লুত কন্ঠে বলেন, ১৯৬৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। এই নির্মম পৃথিবীর ভাষা বুঝে উঠার আগেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এক ঘাতক দল। ঘাতকের বুলেট শেখ রাসেলের স্মৃতিচিহ্ন বিলীন করে দিতে চাইলেও আজও তা বুকে ধারণ করে বেঁচে আছে আজকের তরুণ ছাত্র সমাজ। সে ধারাবাহিকতার প্রতিফলন, শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তাকে স্মরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র নন-টেকনিক্যাল ইন্সটেক্টর মোহাঃ সুমন আহমেদ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited