শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:০১ পিএম, ২০২১-০২-০৬
আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে এবং সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্বাবধানে “বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সিন্দুকছড়ি জোন সদরে প্রধান অতিথি হিসেবে ম্যারাথনে অংশগ্রহনের মাধ্যমে এর উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এসময় তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে সবাই উদ্দিপ্ত হয়ে দেশপ্রেম ও চেতনায় জাগ্রত হওয়ার পাশাপশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিজেকে উৎসর্গে দীপ্ত শপথে বলিয়ান হবেন।
পরে জোনের আরপি গেইট থেকে দৌড় আরম্ভ করে ৫ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে তৈকর্মা প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিন করে পুনরায় জোন সদরে এসে শেষ হয়। এতে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম চিসতী, রিজিয়ন বি.এম মেজর ইমরান হোসেন, জোন উপ অধিনায়ক মেজর ফজলে রাব্বী, গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েত বিন কবির’সহ সকল পদবীর সেনা অফিসার ও শতাধিক সেনা সদস্য এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় কম সময়ে যথা স্থানে ফিরে আসা ৫জন সেনা সদস্যকে ম্যাডেল পরিয়ে দেন রিজিয়ন কমান্ডার।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited