dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কাতারে বিজয় দিবসের আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪৪ পিএম, ২০২১-১২-২৩

কাতারে বিজয় দিবসের আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব

আহসান উল্যাহ, দোহা,কাতারঃ 
মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।
স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবদুল গাফফার।
সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারীর লিংকন সভাপতিত্বে এবং সহ সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু, লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, কাতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, কাতার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, দোহা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, কাতার স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক, কাতার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রহিম পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে কাতারের বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে ও বাংলাদেশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের বড় অবদান রয়েছে, লেখনীর পাশাপাশি সাংবাদিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশও নেন, দেশের স্বাধীনতার জন্য অনেক সাংবাদিক জীবনও দিয়ে গেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব কাতারে সভাপতি বলেন, আমি শহীদ পরিবারের সন্তান ১৯৭১ সালে দেশের জন্য আমার চাচা জীবন দিয়ে গেছেন, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব স্বাধীনতার সপক্ষে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ সম্মান রাখা। তিনি আরও বলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের একটি সংগঠন, যে সংগঠনের যাত্রা ২০১২ সালে কাতারের মাটিতে শুরু হয়েছিল।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর