dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


এ খবরটি তেমন কাউকে জানাতে চাইনি: পপি

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০২:০১ এএম, ২০২০-০৭-২৬

এ খবরটি তেমন কাউকে জানাতে চাইনি: পপি

'করোনায় আক্রান্ত আমিও। সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছি। আসলে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি আমি তেমন কাউকে জানাতে চাইনি। সুস্থ হলে বিষয়টি সবাইকে জানানোর ইচ্ছে ছিলো আমার। এটা তো আয়োজন করে জানানোর বিষয়ও না। তবে সংবাদমাধ্যম থেকে আমাকে জিজ্ঞেস করা হলে বিষয়টি সবাইকে জানিয়েছি। এরপর থেকে একে একে ফোন আসা শুরু হয়। আমি আসলে এখন রিলাক্সে থাকতে চাইছি। সবার দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি'- বলছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি।

করোনাভাইরাসে আক্রান্ত এ নায়িকা। টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। পপি শুক্রবার সেটি অনেককে জানিয়েও দেন। কিন্ত পরে তার বাবা বলেন, ‘পপি করোনাভাইরাসে আক্রান্ত নয়’। মূলত এরপরই বিষয়টি নিয়ে তৈরি হয় ধুম্রজাল। ফোনে পপিকে না পেয়ে তার বাবার মন্তব্য নিয়ে খবর প্রকাশ হতে থাকে।

শনিবার এসব নিয়ে কথা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির সঙ্গে। পপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপরের কথাগুলো বলেন। সেই সঙ্গে আরও জানান, করোনা পজিটিভ হওয়ার পর শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। জ্বর ও শরীরে ব্যাথা ছিলো। তবে এখন শ্বাসকষ্ট তেমন নেই। ব্যাথাও কমতে শুরু করেছে।
পপি বলেন, 'আমার পরিবার আসলে কাউকে বিষয়টি জানাতে চায়নি।' তাই তার বাবা ওই বক্তব্য দিয়েছেন বলে জানান তিনি। 


এদিকে পপির করোনা আক্রান্ত হওয়ার খবরে তাকে ফোনে সবাই সাহস দিয়েছে বলে জানালেন এ নায়িকা। সেই সঙ্গে জানালেন, মানুষ তাকে এতোটা ভালোবাসে সেটাও প্রমাণ হলো। পপি বলেন, 'করোনা পজিটিভ আমাকে সবার ভালোবাসা নতুন করে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে। গণমাধ্যমকর্মীদের পাশাপশি, বন্ধুবান্ধবরা সার্বক্ষণিক যোগাযোগ করছেন। বিশেষ করে চলচ্চিত্রের সহকর্মীরা খবরটি শোনার পর থেকে ফোনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। সবার ফোন ধরতে পারছিনা। ফোন না ধরতে পারলেও সাহস পাচ্ছি। তাদের এ ভালোবাসার কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছি আমি।'

করোনা আক্রান্ত হলেও জীবনযাপন স্বাভাবিক চলছে বলে জানালেন তিনি। খাওয়ায় অরুচি নেই। মায়ের হাতের মজার মজার খাবার খাচ্ছেন। 
পপি বলেন, 'করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছি। বাসার আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হননি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' 

রিলেটেড নিউজ

জনপ্রিয় ‘তরুণী’ টিকটকার, গ্রেপ্তারের পর দেখা গেল যুবক!

জনপ্রিয় ‘তরুণী’ টিকটকার, গ্রেপ্তারের পর দেখা গেল যুবক!

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছ...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত


কবিতা   প্রিয়তমার শুভ জন্মদিন লায়ন মো. গনি মিয়া বাবুল

কবিতা প্রিয়তমার শুভ জন্মদিন লায়ন মো. গনি মিয়া বাবুল

দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত


মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে রেজওয়ানা এলভিস পেলেন ১৩ তম এনআরবি এ্যাওয়র্ড ২০২৩

যুক্তরাষ্ট্রে রেজওয়ানা এলভিস পেলেন ১৩ তম এনআরবি এ্যাওয়র্ড ২০২৩

দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, ন...বিস্তারিত


মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর