dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা: গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৮ এএম, ২০২১-০৪-০২

গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা: গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বাড়িতে ঢুকে গৃহবধূর ‘শ্লীলতাহানির’ চেষ্টায় স্থানীয়দের গণপিটুনিতে সৈয়দ নুর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ১লা এপ্রিল ভোররাত ৩টার দিকে চুনতি ইউনিয়নের ডাক বাংলো বাগানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সৈয়দ নুর উপজেলার আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ সিকদার পাড়ার নুরুল ইসলাম প্রকাশ লালু ড্রাইভারের পুত্র। নিহত এ যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।
গৃহবধূ (ভিকটিম) জানান, তার স্বামী ইটভাটার কর্মচারী। রাতে ডিউটি থাকায় তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় দুই সন্তানকে নিয়ে তিনি ঘুমাতে যান। গভীর রাতে বসতঘরের বাঁশের বেড়া কেটে দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এরপর তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে গৃহবধূ অভিযোগ করেন। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় বলেও তিনি জানান। এ সময় দুই সন্তান ও তার (ভিকটিম) চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই যুবকের কবল থেকে তাকে উদ্ধার করে। যুবকের আক্রমণে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান ভিকটিম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ ও তার সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে এবং ঘটনাস্থলেই যুবককে গণপিটুনি দিলে সে গণপিটুনিতে মারা যায়।
আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম বলেন, ‘চুনতিতে গণপিটুনিতে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনাস্থলের কাছাকাছি তার এক ফুফুর শ্বশুর বাড়ি রয়েছে। হয়তো সেই সুবাধে ওই যুবক সেখানে গিয়েছিল। তবে তার বিরুদ্ধে এলাকায় কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল না।’ এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত যুবকের সুরতহাল লিপিবদ্ধ শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর