শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৪:৪৯ পিএম, ২০২৫-১২-২৩
নিউ ইয়র্ক অফিসঃ
বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে "আমরা মুজিব" নিউ ইয়র্ক। সোমবার সন্ধ্যায় ব্রুকলিনের স্থানীয় রাঁধূনী রেষ্টুরেন্টের হল রুমে মোহাম্মদ এ তাহের ও মোহাম্মদ নোয়াবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ জার্সির প্লেইন্স ব্যুরো শহরের কাউন্সিলর ড.নুরুন নবী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, সীতাকুন্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসু উদ্দীন আজাদ, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম নজরুল সহ আরো অনেকে।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, মেজবা উদ্দিনতুহিন, হুমায়ুন কবির, মনিরুল কাউছার, শাহাদাৎ হোসেন, শামসুল আলম সহ আরো অনেকে।
এ সময় নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী মানসিকতা ও উগ্রবাদী শক্তি ইতিহাস বিকৃতি করে রাষ্ট্রের ভীত নড়বড়ে করার চেষ্টা করছে এবং রাজাকারচক্রকে পুনর্বাসনের পথ তৈরি করছে।
আলোচনায় ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধ কেবল অতীত নয়—এটি চলমান লড়াই। যে কোনো রূপে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই বিজয়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষায় প্রবাসে থেকেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখা জরুরি।
আমিনুল ইসলাম বলেন - ইতিহাসের প্রশ্নে কোনো আপোষ নেই। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, তাদের রাজনৈতিক ও নৈতিকভাবে প্রতিহত করতেই হবে। আলোচনায় অংশগ্রহণকারীরা দেশকে ফ্যাসিবাদ ও রাজাকারদের হাত থেকে রক্ষায় সোচ্চার আন্দোলনের ডাক দেন। আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
আলোচনার পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited