শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০২:৪১ পিএম, ২০২১-০৭-১২
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চকরিয়া থেকে ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ১০/৭/২১ মধ্যরাতে চকরিয়ার সিকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়ার ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে মো. সাইফুল (৩১) ও চট্টগ্রামের বাঁশখালীর নাপুড়ার রুস্তমকাটা এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে মো. কফিল উদ্দিন (২২)
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা যখন রাতের খাবার খেতে হোটেলে যান সেই সুযোগে রাত ১০ টার দিকে তারা মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের গ্রিলের ভেতর প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং ভল্ট ভেঙে ভল্টে রক্ষিত ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যান।
তিনি জানান, গ্রেফতার দুই জনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার এবং বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
আটককৃতদের পেকুয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited