dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ১জন র্র্যাবের হাতে গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২৭ এএম, ২০২৩-১২-০৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ১জন র্র্যাবের হাতে গ্রেফতার

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

বিভিন্ন মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করে এক বাড়িতেই দুই ব্যক্তি গড়ে তোলেন কারখানা। সেখানে চালিয়ে আসছিলেন ককটেল ও দেশীয় ধারালো অস্ত্র তৈরির কার্যক্রম। আর এসব ককটেল ও অস্ত্র জেলার বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে সরবরাহ করছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত তাঁদের একজন তরিকুল ইসলাম (২৮) এর শেষ রক্ষা আর হলোনা। ধরা পড়েছেন র‍্যাবের হাতে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের একটি দল অনুসন্ধান চালিয়ে তরিকুল ইসলামকে ককটেল তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করে। গতকাল মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল হক।

মেজর মারুফুল হক জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর র‍্যাবের গোয়েন্দা দল হামলাকারী ও ককটেলের কারিগরদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরপর তরিকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীকালে তরিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে আগেই টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক ও আরেক কারিগর সাইদুল ইসলাম ওরফে রানা।

মারুফুল হক আরও বলেন, রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তরিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর