শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:২০ পিএম, ২০২১-০১-২৫
কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে পৃথক পৃথক এলাকায় দুই যুবক আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
নিহতরা হলেন- শোয়েব আহমেদ (২৮) এবং নাঈমুর রহমান (২২)। শোয়েব আত্মহত্যা করেছেন ২৪ জানুয়ারি (রবিবার) রাত ১০টার সময় এবং নাঈমুর আত্মহত্যা করেছেন সোমবার (২৫ জানুয়ারি) ভোরে। আত্মহত্যার দুটি ঘটনাই ঘটেছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট এলাকায়।
জানা গেছে- প্রথমে আত্মহত্যা করে শোয়েব। সে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের গাড়ি চালক খয়েজ আহমদ তরুণের ছেলে। পারিবারিক কলহের জেরে শোয়েব আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নাঈমুর রহমান একই এলাকার ফরহাদ হোসেনের ছেলে। শোয়েবের আত্মহত্যার বিষয়টি সমগ্র কাপ্তাই প্রজেক্ট এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। নাঈমুর তার বন্ধুদের কাছে শোয়েবের আত্মহত্যার বিষয়টি নিয়ে আলোচনার একফাঁকে সে (শোয়েব) কিভাবে আত্মহত্যা করেছে তা সবাইকে দেখানোর চেষ্টা করে। এক পর্যায় নাঈমুরের গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষনিক নাঈমুরকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (নাঈমুর) মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দু'টি মরদেহ নিয়ে সোমবার রাঙ্গামাটি মর্গে গিয়েছেন এবং এই ঘটনায় থানায় দু'টি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে কোন অসঙ্গতি পাওয়া গেলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited