শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ পিএম, ২০২২-১২-২৩
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা ,২১ ডিসেম্বর ২০২২, বুধবার সন্ধ্যায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসিকে সভাপতি এবং পরিকল্পনা কমিশনের উপসচিব মো: মাহবুব হাসান শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় নির্বাহী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, দেশের সকল স্বাধিকার আন্দোলনে জাতির পিতার আহবানে বৃহত্তর ময়মনসিংহের জনসাধারণের ভূমিকা ছিল অনন্য। বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার অধিবাসীদের সমন্বয়ে গঠিত পেশাজীবি সংগঠনটি অতীতের ন্যায় ভবিষ্যতেও জনকল্যাণে অত্যন্ত ফলপ্রসু ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ বলেন, সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন। সেই উন্নয়নের সাথে আমাদেরও বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক ও পরিকল্পনা কমিশনের উপসচিব মো: মাহবুব হাসান শাহীন সমিতির বাৎসরিক প্রতিবেদন পেশ করেন। সভায় সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ, দুদকের সাবেক সিনিয়র সচিব ড. শামছুল আরেফিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) রিয়ার এডমিরাল খুরশেদ আলম, সাবেক নৌ সিনিয়র সচিব আব্দুস সামাদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: আতিকুল হক। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থায় কর্মরত ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited