শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ১০:৫০ পিএম, ২০২০-০৮-১০
চট্টগ্রামের চকবাজার এলাকায় জলাবদ্ধতার কারণে কোনটা রাস্তা আর কোনটা নালা-নর্দমা সেটা বুঝার উপায় নেই!
ছবিটি দেখলে বুঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি ড্রেন! এভাবেই ময়লা পানির উপর দিয়ে পায়ে হেটে যেতে হয় অনেক মানুষকে। নিয়মিত খাল, নালা-নর্দমা পরিষ্কার করার কথা থাকলেও গত ২ বছরে এখানকার কোন খাল, নালা-নর্দমায় হাতই দেয়নি সিটি কর্পোরেশন। তাহলে নগর জলাবদ্ধতা নিরসনের নামে যে বাজেট হয়েছে, তা কি হরিরলুট করে খেয়ে ফেলছে সিটি কর্পোরেশন?
সরেজমিনে দেখা যায়, চকবাজারের ডিসি রোড রাহাত্তারপুল এলাকার রাস্তাগুলোরও বেহাল দশা! এতে করে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষগুলোকে! আজ চকবাজারের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় নালা-নর্দমার পানি না সরে যাওয়ায় অনেক মানুষ পানি বন্দী আছেন। পানিগুলো পঁচা-ময়লা এবং খুবই দুর্গন্ধ। যা থেকে অনেক পানিবাহিত রোগের আশংকায় রয়েছে এ এলাকার জনসাধার।
একই সাথে এডিস মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। একেতো করোনায় নাকাল অবস্থা, তার মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এমনটা দাবী করছেন স্থানীয়রা।
তাদের দাবী- দ্রুত যেন জলাবদ্ধতা নিরসনে কাজ করে সিটি কর্পোরেশন, তাহলেই পানিবাহিত রোগসহ ডেঙ্গুর ঝুঁকি কমে আসবে!
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited