dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে মিনি ট্রাক-সিএনজি মুখামুখি সংর্ঘষে ২ জন নিহত, আহত-৩

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৮ এএম, ২০২৩-০৭-২৩

চাঁপাইনবাবগঞ্জে মিনি ট্রাক-সিএনজি মুখামুখি সংর্ঘষে ২ জন নিহত, আহত-৩


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কানসাট সড়কের সোনাজোল হিরো ইটভাটার কাছে ট্রাক সিএনজি মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

শনিবার (২২ জুলাই) সকাল পৌণে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী ভর্তি একটি সিএনজি কানসাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ভোলাহাট কানসাট সোনাজোল রাস্তার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকা-মেট্রো-ন ১৫-৪৬৪৫ মিনি ট্রাক ভোলাহাটে আসার পথে মুখোমুখি সংর্ঘষ হয়। 

এ সময় সিএনজিতে থাকা যাত্রী উপজেলার গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) ঘটনাস্থলেই মারা যান।

বাকী আহত ৪ জনকে দ্রুত ভোলাহাট হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। একই উপজেলার ধরমপুর গ্রামের সমসেরের ছেলে হেলাল (৩৫) এর অবস্থা গুরুত্বর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন প্রেরণ করেন। হেলালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়ার পথে নাচোল নামক স্থানে মারা যান।

আহতদের মধ্যে হোসেনভীটা গ্রামের ইসরাইলের ছেলে নজরুল (৩৭) একই গ্রামের মৃত. বাদুরের ছেলে ইসরাইল (৬৫) ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

অপর একজন বীরশ্বরপুর গ্রামের রাকিবের ছেলে নাইম (২৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী যান বলে দায়িত্বরত চিকিৎসক জানান। এদিকে ট্রাক ও সিএনজি ভোলাহাট থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। সিএনজি ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

এ ঘটনায় ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা ও এসআই মো. কামাল হোসেন নিহতদের সুরুৎহাল রির্পোট তৈরী করেন। পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর