dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে চিংড়ি ঘেরে ডাকাতের হানা, মাছ-জালসহ প্রায় অর্ধকোটি টাকা লুটের অভিযোগ!

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৩ পিএম, ২০২২-০৮-১৫

খুটাখালীতে চিংড়ি ঘেরে ডাকাতের হানা, মাছ-জালসহ প্রায় অর্ধকোটি টাকা লুটের অভিযোগ!


সেলিম উদ্দীন,ঈদগাঁও।

পুর্ণিমার জো’র সুবাধে চিংড়ি ঘেরে সংঘবদ্ধ ৪০/৫০ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে ঘের শ্রমিকদের জিম্মি করে প্রায় ৯টি চিংড়ি ঘেরের মাছ জাল লুট করে ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালিয়ে নিয়ে গেছে ঘেরের মাছ, জাল, সরঞ্জামসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০ সময়  চকরিয়া উপজেলার খুটাখালী চিংড়ি জোনখ্যাত বহলতলী-লালগোলা ব্রীজ সংলগ্ন চিংড়ি ঘেরে ঘটে ডাকাতির এ ঘটনা।
এসময় ডাকাতদলের নির্বিচারে গুলিতে বহলতলীর অপরাপর চিংড়ি ঘেরসহ পার্শ্ববর্তী ঘেরে চরম আতংক বিরাজ করছে।

খবর পেয়ে এদিন রাতেই চকরিয়া থানা পুলিশের একটি টিম চিংড়ি ঘের এলাকা পরিদর্শন করেছেন। তবে ঐ সময় ডাকাতদল পালিয়ে গেছে।

বহলতলীর একাধিক ঘের মালিকরা জানায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় ৪০/৫০ জনের অস্ত্রধারী ডাকাত দল তিন ভাগে বিভক্ত হয়ে 
নির্বিচারে গুলি করে চিংড়ি ঘেরের জাল বাসার চারদিকে ঘিরে পেলে। তৎমধ্যে অস্ত্রধারী একটি গ্রুপ লাল গোলা ব্রীজে অবস্থান নেয়। এসময় ডাকাতরা বহলতলী মৌজার মাছের ঝুরা, মেদের কোনা, মসজিদ ঘাট, চিলখালী, চিলখালীর চর, উত্তরের ঘোনা, বাইলা ঘোনা, ফুলছড়ি মৌজার লাল গোলা ও বড় নাইফর ঘোনার মাছ-জাল লুট করে। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে তারা দাবী করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঘের শ্রমিকরা বলেন, ডাকাতরা গুলি করতে করতে তাদের  বাসায় পৌঁছলে জানের ভয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। তাদের সঙ্গে থাকা ইঞ্জিনবোটে ডাকাতির মাছ ও মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ঐসব চিংড়ি ঘেরের মালিক-শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তারা ডাকাত প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার এসআই মোঃ ইস্রাফিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স নিয়ে যাই,তবে ঐ সময় কাউকে পাওয়া যায়নি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর