শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৯ এএম, ২০২৩-১১-০২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বারঘরিয়া-চামাগ্রাম এলাকার নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।এর আগে, আজ সকাল সাড়ে ১২টার দিকে নদীর ওই স্থানে ডুবে যান তারা।
মৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, আজ সকালে মহানন্দা নদীতে গোসল করতে যান হোসাইন ও মারুফ। নদীতে নামার পর প্রথমে পানিতে তলিয়ে যায় হোসাইন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে মারুফও তলিয়ে যান। পরে স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার আব্দুর রাজ্জাক জানান, নদীতে নিখোঁজ হোসাইন ও মারুফের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আইনগত ব্যবস্থা নিয়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited