শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৫:২২ পিএম, ২০২০-০৭-২৯
গত ২৭.০৭.২০২০ ইং তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “অমানবিক” শিরোনামে একটি ছবি ছাপানো/প্রকাশ করা হয়। সেখানে রেল পুলিশকে জড়ত করে একটি প্রতিবেদন লিখে দৈনিক পত্রিকাটি। আর এই খবরের প্রতিবাদেই উক্ত রেল পুলিশের সংশ্লিষ্টটা নেই পরিষ্কারভাবে বলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি বিবৃতি প্রকাশ।
নিচে সেটি হুবহু তুলে ধরা হলো-
"২৭.০৭.২০২০ ইং তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “অমানবিক” শিরোনামে একটি ছবি ছাপানো/প্রকাশ করা হয়। উক্ত ছবিতে দেখা যায় যে, আনুমানিক ৪০/৪৫ বছর বয়সের একজন লোককে স্টেশনের মালামাল টানার একটি ট্রলির ভেতরে রশি দিয়ে বেঁধে সিভিল জামা-কাপড় পরিহিত একজন লোক ট্রলির অপর প্রান্ত রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে।
স্পষ্টতই ছবিটিতে এক ধরণের অমানবিকতা ফুটে উঠেছে, যা যেকোনো সংবেদনশীল মানুষের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। আর সেই প্রতিক্রিয়া থেকেই যে বা যারা লোকটিকে এভাবে বেঁধেছে তাদের প্রতি মানুষের নিন্দা প্রকাশিত হবে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে “যাত্রীদের অভিযোগ পেয়ে রেল পুলিশ কুলিদের সহায়তায় তাঁকে এভাবেই টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়”। ক্যাপশনে ভুল করে রেল পুলিশের কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের ভুল মোটেও কাম্য নয়।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনাটি ঘটেছে গত ২৬.০৭.২০২০ ইং তারিখ, রবিবার, কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল অনুমান ১১.২৫ ঘটিকায়। ঢাকা হতে চিলাহাটিগামী ৭৬৪ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ের ৭নং প্লাটফর্মে অবস্থান নিলে স্টেশনে পূর্ব হতে অপেক্ষমান নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীগন যার যার সিটে উঠে বসে পড়েন। এমন সময় ৪০/৪৫ বছর বয়সের একজন অপ্রকৃতস্থ লোক উক্ত ট্রেনের ট-নং বগিতে উঠে পড়েন। বগিতে ঢুকে কিছুক্ষণের মধ্যেই লোকটি ঐ বগির যাত্রীদের মালামাল নিয়ে টানাটানি করতে শুরু করে এবং এক পর্যায়ে বগিতে থাকা মহিলা যাত্রীদের কারো কারো শরীরেও হাত দেয়। এতে করে মহিলা যাত্রীরা ভয় পেয়ে চিৎকার করে উঠে।
বগির ভেতর থেকে মহিলাদের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে নিকটেই অবস্থানরত ৭ নং প্লাটফর্মে দায়িত্বরত আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) এর কয়েকজন সদস্য দ্রুত সেখানে ছুটে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উল্লেখ্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেলওয়ে পুলিশের বা বাংলাদেশ পুলিশের অংশ নয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যগণ প্রথমে স্বাভাবিক প্রক্রিয়ায় উক্ত অপ্রকৃতস্থ লোকটিকে বগি থেকে নামানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা কিছুতেই তাকে নামাতে পারছিলেন না। ফলে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৭নং প্লাটফর্মে দায়িত্বরত দলের কয়েকজন সদস্য একাধিক কুলির সহযোগিতায় অপ্রকৃতস্থ উল্লিখিত ব্যক্তিকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেন। এ সময় দৈনিক কালের কন্ঠ পত্রিকার একজন ফটো সাংবাদিক সেখানে উপস্থিত হন এবং ট্রলির সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অপ্রকৃতস্থ লোকটির ছবি তোলেন।
প্রায় একইসময় প্লাটফর্ম ডিউটিতে নিয়োজিত থাকা কমলাপুর রেলওয়ে থানার এটিএসআই/মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং উক্ত ব্যক্তিকে ওভাবে টেনে নিতে বাধা দেন। অপ্রকৃতস্থ লোকটির সাথে মানবিক আচরন করতে বলেন তিনি। এ বিষয়ে রেল কতৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
BANGLADESH POLICE MEDIA, PHQ
[29 JUL 2020]"
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited