শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৪:৫২ পিএম, ২০২০-০৭-২৮
নির্ভেজাল ওষুধে নিরাপদ স্বাস্থ্য স্লোগান নিয়ে রাজধানীর মগবাজার মোড়ে যাত্রা শুরু করলো নতুন ফার্মেসি জেড অ্যান্ড জেড ফার্মা। মঙ্গলবার সকালে নতুন এই ফার্মেসিটির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।মগবাজার মোড়ে আদ দ্বীন হাসপাতালের গলির মুখে ফার্মেসিটি প্রায় বারোশো স্কয়ার ফিট জায়গাজুড়ে বিস্তৃত। দৈনন্দিন ওষুধ পাইকারি ও খুচরা বিক্রয়ের পাশাপাশি রয়েছে শিশু খাদ্য, মা ও শিশু সামগ্রী, প্রসাধনী ও অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রী।
প্রতিষ্ঠানটির কর্ণধার মেহেদী হাসান বাবু জানান, সব ঠিক থাকলে শিগগিরই জেড অ্যান্ড জেড ফার্মার আরও একাধিক শাখা খোলা হবে। মূলত ভেজাল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ছোবল থেকে নির্ভেজাল সেবা দেয়ার অভিপ্রায়ে এই ফার্মার যাত্রা। এটি সরকারি বিধি মোতাবেক মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে উদ্বোধনের পর ডিআইজি হাবিবুর রহমান ফার্মেসির ভেতরে প্রবেশ করে ফার্মেসিটি ঘুরে দেখেন।ফার্মেসির ইন্টেরিয়রের প্রশংসা করেন এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা মুক্তিযোদ্ধা শাহ আলম সিদ্দিকী ও ফার্মেসি পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited