dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


দেশে আবারো জঙ্গি হামলার শঙ্কা পুলিশের

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০১:৩২ পিএম, ২০২০-০৭-২৭

দেশে আবারো জঙ্গি হামলার শঙ্কা পুলিশের

দেশের যেকোনো স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। বিমানবন্দর, পুলিশের স্থাপনা, দূতাবাস এবং সব উপাসনালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সারা দেশের পুলিশের ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এ ছাড়া শহর ও শহরতলি এলাকার ভাড়াটেদের তথ্য সংগ্রহ এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা ও এতিমখানার ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র দৈনিক অনুসন্ধানকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ অনুযায়ী সাধারণত কোনো সন্ত্রাসী হামলার মাধ্যমেই উলায়াত ঘোষণা করা হয়। তাই আইএস সংগঠনগুলোর সদস্যরা বোমা হামলার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনসহ বিভিন্ন নাশকতামূলক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতে পারে।
পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, বেঙ্গল উলায়াত বলতে সংগঠনটির বাংলাদেশ শাখা বোঝানো হয়েছে। গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে এবং নিজেদের সদস্যদের উজ্জীবিত করতে বিভিন্ন সময়ে তারা এ ধরনের শাখা ঘোষণা করে থাকে। তাঁর মতে, আরবি জিলহজ মাসে হামলা করাকে জঙ্গিরা বিশ্বব্যাপী অধিকতর পুণ্যের কাজ বলে মনে করে। তাই এই মাসে সব সময়ই হামলার একটা আশঙ্কা থেকে যায়। মাসটি ঘিরে তাই সব সময়ই পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
জঙ্গি হামলা মোকাবিলায় সতর্ক অবস্থান নিতে ১৯ জুলাই পুলিশের সারা দেশের ইউনিটপ্রধানদের সতর্ক থাকতে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৮টা বা সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পুলিশ সদস্য, পুলিশের স্থাপনা ও যানবাহন, বিমানবন্দর, দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও মিয়ানমার বা এসব দেশের স্থাপনা ও ব্যক্তি এবং শিয়া ও আহমদিয়া মসজিদ, মাজারকেন্দ্রিক মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডাকে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, হামলাকারীর সম্ভাব্য বয়স হবে ১৫ থেকে ৩০ বছর। হাতে তৈরি সময় কিংবা দূরনিয়ন্ত্রিত গ্রেনেড, বোমা, ক্ষুদ্রাস্ত্র কিংবা ছুরি-চাপাতি দিয়ে হামলা হতে পারে।
চিঠিতে বলা হয়েছে, জঙ্গিরা পুলিশের পোশাক পরে তাদের স্থাপনায় প্রবেশ করতে পারে। তাই পোশাক পরা থাকলেও পুলিশ সদস্যদের পরিচয় নিশ্চিত হতে হবে।
এই চিঠি পাঠানোর পাঁচ দিনের মাথায় শুক্রবার রাত নয়টায় রাজধানীর পল্টন মোড়ে পুলিশের একটি চেকপোস্টের পাশে ‘বোমা বিস্ফোরণের’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় একে হাতে তৈরি বোমা বা আইইডি বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে থেকে চার ইঞ্চি ব্যাসের জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, লাল ও নীল রঙের তারের অংশ লোহার বিয়ারিং বল এবং ৯ ভল্টের ব্যাটারির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এই বোমার সঙ্গে গত বছর ঢাকায় পুলিশের ওপর হওয়া হামলায় ব্যবহৃত বোমার মিল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে সময় হওয়া পাঁচটি বোমা হামলার চারটিই ছিল দূরনিয়ন্ত্রিত। পল্টনের বোমাটিও দূরনিয়ন্ত্রিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরদিন শনিবার রাত সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের পাশ থেকে উদ্ধার করা হয়েছে গ্রেনেডসদৃশ আরেকটি বস্তু। কালো টেপে মোড়ানো ওই বস্তুতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এর ভেতর শুধু বালু পেয়েছে।

তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সব ইউনিটপ্রধান ও কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। এতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সার্বিক দিক তুলে ধরেছেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পল্টনের বোমা বিস্ফোরণটি জঙ্গিরা ঘটাতে পারে বলে তাঁরা মনে করছেন। যে ধরনের বিস্ফোরক ছিল, তা সাধারণত জঙ্গিরাই ব্যবহার করে থাকে। কিন্তু এখনো নিশ্চিত কোনো সূত্র তাঁরা পাননি।

পুলিশ কমিশনার বলেন, সিটিটিসি থেকে ডিএমপির সব উপকমিশনারকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপরও বিশেষ উদ্যোগ নিতে তাগাদা দেওয়ার জন্য সভা ডাকা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে নিয়মিত চেকপোস্ট বসাতে এবং নতুন ভাড়াটেদের তথ্য সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর