dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


এক যুগের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৫ পিএম, ২০২৩-০৮-০২

এক যুগের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ এক যুগ ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন স্বামী-স্ত্রী। স্বামীর নামে রয়েছে ৬টি মাদক মামলা। আগামীতে আর কোনদিন মাদকের কারবার না করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। ফিরতে চান স্বাভাবিক জীবনে। মাদকের ব্যবসা ছেড়ে দেয়ার পরেও যাতে কোন হয়রানীর শিকার না হতে হয় এমন চিন্তা থেকে প্রকাশ্য এই ঘোষণা দিয়েছেন তারা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি ফুনকির মোড় গ্রামের আফজাল হোসেনের ছেলে মজিবুর রহমান ওরফে টুটুল ও তার স্ত্রী এমালী বেগম হেরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। আদালতে চলমান ৬টি মামলার ৫টিই হেরোইনের ও একটি ইয়াবার। নিজের ভুল বুঝতে পেরেই আর মাদকের কারবার না করার ঘোষণা টুটুলের। 

বুধবার (০২ আগষ্ট) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাদক ব্যবসায়ী মজিবুর রহমান ওরফে টুটুল বলেন, আমি গত ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলাম। গত দুই মাস আগে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। এতে আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছেনা। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মত স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

মাদক সেবন থেকেই মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন টুটুল। বারবার নিষেধ করেও স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে দাবি তার স্ত্রী এমালী বেগমের। বছরে ৬ মাস ব্যবসা করলেও বাকি সময় আমের ব্যবসা করতেন বলে দাবি এমালীর। আর এমন পথে না যাওয়ায় প্রতিশ্রুতি তার। সংবাদ সম্মেলনে এমালী বেগম বলেন, আমার স্বামী দুইমাস আগেই মাদক ব্যাবসা ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদেরকে এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার স্বামীর নামে এখনও ৬ মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন। 

প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা থেকে সরে আসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস পুলিশের। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ বলেন,  এমন উদ্যোগকে আমরা সাদরে গ্রহণ করব। এমনকি তাকে দেখে অন্যরাও মাদক ব্যবসা থেকে ফিরে আসতে চাইলে সহযোগিতা করা হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর