শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:৪৪ পিএম, ২০২৫-০৬-০৪
ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে থানার মাধ্যমে এসব মোবাইল উদ্ধারের হার খুবই সামান্য। তাই প্রশ্ন উঠছে, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে থানার সক্ষমতা কতটুকু?
অনুসন্ধানে জানা গেছে, নিজস্ব প্রচেষ্টায় কোনো থানার পুলিশ চোরাই মোবাইল উদ্ধার করতে পারে না। এ জন্য থানাকে নির্ভর করতে হয় ঊর্ধ্বতন অফিসের ওপর। কারণ, মোবাইলের অবস্থান শনাক্ত ও তাতে ব্যবহার করা সিমের মালিকের পরিচয় বের করার প্রযুক্তি থানায় নেই। এছাড়া প্রযুক্তির সহায়তায় যেভাবে ব্যক্তিগত তথ্য নিয়ে মোবাইলটিকে ট্র্যাকিং করা হয়, সেই প্রক্রিয়াটিও স্পর্শকাতর। সব পুলিশ কর্মকর্তাকে সরাসরি এ ধরনের তথ্য চাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। নির্দিষ্ট কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসব তথ্য পাওয়া যায়। ধৈর্য ধরে সে তথ্য নিয়ে তদন্ত কর্মকর্তাদের লেগে থাকতে হয়। এরপর চোরাই মোবাইল ফোন উদ্ধারের সম্ভাবনা দেখা দেয়। তবে যদি ফোনটা চালু না থাকে বা দেশের বাইরে চলে যায় তবে সেটি আর উদ্ধার করা সম্ভব হয় না। ইদানীং মোবাইল চোরেরা নতুন কৌশল আবিষ্কার করেছে পুলিশি ঝামেলা ঠেকাতে। চট্টগ্রাম তথা সারা দেশে চুরি যাওয়া মোবাইলগুলো চলে যাচ্ছে ভারতে। আবার ভারতে চুরি যাওয়া মোবাইল আসছে বাংলাদেশে। এর ফলে আইএমইআই নম্বর বা প্রকৃত মালিকের পরিচয় খুঁজে পাওয়া যায় না।
মোবাইল ফোন চুরি বা ছিনতাই হলে ভুক্তভোগীকে থানায় জিডি করতে হয়। জিডিতে চুরি বা ছিনতাইয়ের কথা লেখা যায় না। লিখতে হয় ‘হারানো গেছে’। জিডিতে ভুক্তভোগী তার পরিচয়, ফোনের মডেল, ফোন নম্বর ও আইএমইআই নম্বর এবং মেইল খোলা থাকলে মেইল আইডিও উল্লেখ করেন। আইএমইআই নম্বর ভুলে গেলেও সমস্যা হয় না। মোবাইল ফোন নম্বর দিয়ে সেটা উদ্ধার করা যায়। তবে তাতেও সময়ক্ষেপণ হয়।
প্রযুক্তিবিদ তানভীর জোহা বলেন, ‘চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার সবসময় নাও হতে পারে। তবে মোবাইলটি দেশে থাকলে এবং সেটি কেউ ব্যবহার করলে শনাক্ত করা সম্ভব। যদি ছিনতাই চক্র মোবাইলের নেটওয়ার্ক আইসি বদলে আইএমইআই নম্বরও বদলে ফেলে, তবে উদ্ধার করা সম্ভব হয় না।’
ব্যতিক্রম এএসআই মোঃ সুমনঃ
একবার এক নারীর হাত থেকে তার পরিবারের স্মৃতি বিজড়িত একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ওই নারীর কান্না দেখে আবেগাপ্লুত হন এএসআই মোঃ সুমন। সেই থেকে মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন মোঃ সুমন। এখন তিনি সিএমপির কোতোয়ালি থানার এএসআই। হারানো ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে বেশিরভাগ ক্ষেত্রেই সফল তিনি। অন্য থানার ভুক্তভোগীরাও এখন তার কাছে সাহায্য চেয়ে ফোন করে।
মোঃ সুমন দৈনিক অনুসন্ধানকে বলেন, ‘চোরাই মোবাইল উদ্ধার এখন আমার এক ধরনের আসক্তি হয়ে গেছে। সারাদিন এর পেছনে লেগে থাকতে হয়। থানার সাধারণ রোস্টারের ডিউটির পর মোবাইল উদ্ধারে কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও বেশ সহযোগিতা করেন।’
তিনি বলেন, ‘কাজটি অনেক ধৈর্যের। পুলিশের নিয়মিত অনেক কাজ থাকে। তাই এ কাজে সময় দেওয়া কঠিন হয়ে যায়।'
গত ১২ই মে নগরীর জহুর হকার্স মার্কেটের পূর্ব গেইট এলাকা থেকে ছিনতাই হয় ঢাকা থেকে বেড়াতে আসা শিক্ষিকা শামীমা আক্তারের হাতের মোবাইলটি। জিডি করেন কোতোয়ালি থানায় এবং দায়িত্ব পায় এএসআই মোঃ সুমন। বরাবরের মতই সে তার চৌকস পেশাদারিত্বের পরিচয় দিয়ে মোবাইলটির লোকেশন খুঁজে বের করেন। পরবর্তীতে উদ্ধার করে আজ রাত ৮:৩০ মিনিটের সময় চট্টগ্রামে শামীমার এক অভিভাবকের হাতে মোবাইলটি তুলে দেন।
এ ব্যাপারে শামীমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- "চট্টগ্রাম কোতোয়ালি থানায় জিডি করতে গিয়ে উনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার কেন জানি বিশ্বাস ছিলো উনারা উদ্ধার করে দিতে পারবেন। তাই আমি এখন পর্যন্ত নিউ মোবাইল কিনি নাই, আপাতত আব্বুর বাটন মোবাইল ব্যবহার করে কথা বলছি। এএসআই মোঃ সুমন ভাই আমাকে গতকাল যখন ফোন করে আশ্বস্ত করলেন যে- আমার মোবাইলটা আগামীকাল উদ্ধার হবে, তখন কী যে খুশী লাগছে বলে বুঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইলো এএসআই মনির ভাই ও সংশ্লিষ্ট সবার জন্য।"
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬টি থানায় প্রায় প্রতিদিনই মোবাইল হারানোর জিডি হচ্ছে। কোনও থানায় দিনে ৫-১০টি জিডি হওয়ার রেকর্ডও আছে। তবে সিএমপিতে নির্দিষ্ট হিসাব নেই। জিডির পর মোবাইল ফোন ফিরে পাওয়ার ঘটনা সামান্য। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও হদিস মেলে না অনেক প্রতিকূলতার কারণে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited