শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৪:২১ পিএম, ২০২০-০৭-২৮
আগামী সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে সিলেবাস কমিয়ে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে এ সময়ের মধ্যে স্কুল খোলা সম্ভব না হলে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবর্ষ বাড়ানো হবে বলেও জানান তিনি। সোমবার (২৭ জুলাই) শিক্ষা বিষয়ক রিপোর্টারদের আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ অংশ নেন।
পরীক্ষা নেওয়া হবে কিনা সে প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধের কোনও সিদ্ধান্ত আপাতত আমাদের নেই। এই পরীক্ষা আরও যুগোপযোগী করার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ চলছে। যদি সেপ্টেম্বরে স্কুল খোলে তাহলে আমাদের এক ধরনের প্রস্তুতি রয়েছে। আর এই সময়ে স্কুল খোলা সম্ভব না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। পরবর্তী ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ পাঠ চিন্তা করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যেসব চ্যাপ্টার পরবর্তী ক্লাসের সঙ্গে মিল রয়েছে, সেগুলো চিহ্নিত করে সিলেবাস তৈরির নির্দেশনা আমরা দিয়েছি। শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষাবর্ষ শেষ করতে জোর দিচ্ছি।’
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক সমাপনীসহ ক্লাসভিত্তিক পরীক্ষা কীভাবে নেওয়া যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি তা নিয়ে কাজ করছে।
সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আমরা এখন পরীক্ষা নিয়ে ভাবছি না, আমরা এখন মূল্যায়ন করবো। শিক্ষার্থী পরের ক্লাসের জন্য প্রস্তুত কিনা, আমরা তা মূল্যায়ন করবো। এজন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে।’
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার): আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবীà¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited