শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১৭ এএম, ২০২৩-০৪-০৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
যুগ্ন মহাসচিব মো. হারুনুর রশীদ বলেছেন, ‘সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে অবৈধ সরকার পতনের আন্দোলন-সংগ্রামের জন্য। সরকারের পক্ষ থেকে দেওয়া মিথ্যা, হয়রানিমূলক মামলার ভয় পাবেন না। আওয়ামী লীগ সরকার জালিম, মুনাফিক, জুলুমকারী হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের পতন ঘটাতেই হবে। আগামী দিনে কঠোর আন্দোলন-সংগ্রাম আন্দোলন গড়ে তুলে দেশকে রক্ষা করতে হবে। রোজার পরে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে।’
বিদুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির ব্যানারে শনিবার (৮ এপ্রিল) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
হারুনুর রশীদ বলেন, ‘চলমান আন্দোলনে আমরা জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব। বর্তমানে দেশের রাজনীতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কতিপয় লোক জোরপূর্বক ক্ষমতা দখল করে বসে থাকবে। অথচ আমরা নাকি এর প্রতিবাদ করতে পারব না, গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করতে পারব না। পুলিশ এসব কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকারের ইশারায় মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ফাঁসানো হচ্ছে।’
আওয়ামী লীগকে পথহারা দল উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নাই, অথচ ক্ষমতায় না থাকলে তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছে। এমন কর্মকাণ্ডের জন্য দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। তাই বিকল্প উপায়ে বিরোধীদের দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে তারা।’
তিনি আরও বলেন, ‘দেশের আলেম-ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রাখা হচ্ছে। গ্রাম-গঞ্জে ইসলামের তাফসির মাহফিল করতে দেয়া হচ্ছে না। অথচ নাচ গান ঠিকই চলছে। এই হলো আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ নীতি।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা আব্দুল বারেক প্রমুখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited