শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৬ পিএম, ২০২৩-০৫-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকা থেকে কতিপয় ব্যক্তি “এসএসসি বোর্ড প্রশ্নপত্র” নামক ফেসবুক আইডি তৈরী করে সেখানে থেকে ভূয়া প্রশ্নপত্রের নমূনা আপলোড দিয়ে ১০০% কমন আসবে বলে প্রতারণার ফাঁদ পাতে, এরপর দেশের বিভিন্ন জেলা হতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করে ''এসএসসি বোর্ড প্রশ্নপত্র” নামক আইডি থেকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়া হবে বলে তাদের প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দিয়ে যারা টাকা পাঠায়, টাকা পাওয়ার পরপরই তাদের ব্লক করে দেয়া হয়।
এই সংবাদ পাওয়ার পরপরই চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএ, বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রোকনুজ্জামান সরকার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ০৬/০৫/২৩ খ্রিঃ তারিখে গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়ন হতে ঘটনার সাথে সরাসরি জড়িতদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বঙ্গেশ্বরপুর এলাকার মোঃ আব্দুস শুকুরের ছেলে
মোঃ হাসিব (২০) ও গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হামিদুল ইসলাম শান্ত।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহৃত তিনটি মোবাইল ও বিকাশ হতে উত্তোলনকৃত টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited