শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২১ পিএম, ২০২৩-০৭-১৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. সামিউল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সহ অন্যান্যে নেতাকর্মীরা।
এদিকে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফার দাবিতে পদযাত্রা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির আয়োজনে সাড়ে ৫ টার দিকে পৌর বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফসহ অন্যান্যে নেতাকর্মীরা।
অপরদিকে বিএনপির অন্য গ্রুপ আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা) র নেতৃত্বে বাতেন খার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা এডভোকেট রফিকুল ইসলাম (টিপু), মোঃ রফিকুল ইসলাম, ওবায়েদ পাঠান প্রমূখ।
তবে বড় দুই দলের কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়া শেষ হয় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও ১ দফার দাবিতে পদযাত্রা।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited