dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


কানসাট-বিশ্বনাথপুরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের নারী কেলেঙ্কারী, দ্বন্দ্বে আহত এক

দৈনিক অনুসন্ধান    |    ০৩:০০ পিএম, ২০২৪-০৩-১৯

কানসাট-বিশ্বনাথপুরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের নারী কেলেঙ্কারী, দ্বন্দ্বে আহত এক

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের নারী কেলেঙ্কারীর জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় একজন আহত হয়েছে। আহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুর্ব বিশ্বনাথপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল ওদুদ (২৫)। কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর-পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদে শুক্রবার (১৫ মার্চ) জুম্মার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত সোমবার (১১ মার্চ) পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের সাধারন সম্পাদক ও স্থানীয় চিকিৎসক বেলাল উদ্দীন রনির বিরুদ্ধে অভিযোগ তার চেম্বারে সেবা নিতে আসা স্থানীয় এক গৃহবধুর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়। গৃহবধু কৌশলে চিকিৎসকের চেম্বার হতে বেরিয়ে, বাড়ি গিয়ে ঢাকায় থাকা তার স্বামীকে বিষয়টি মুঠোফোনে জানায়। স্বামী সেদিনই ঢাকা থেকে গ্রামে ফিরে লম্পট ডাঃ রনির বিচার দাবী করলে বিষয়টি গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে। 

বেগতিক দেখে ডাঃ বেলাল উদ্দীন ও তার পরিবারের লোকজন ভুক্তভোগী গৃহবধুর বাড়ি গিয়ে ক্ষমা চায় এবং মীমাংসার প্রস্তাব দেয়। ফলে মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ডাঃ আবু সায়েদ জুয়েলের বাড়িতে সালিশ হয়। কানসাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদের সভাপতিত্বে সালিশে উপস্থিত ছিলেন, একই এলাকার আইনাল হক, বিদ্যুত, রউফ, গোলাম, সেতাউর, ইয়াসিন মুনসিসহ এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহ কমিটির সদস্যগন।

সালিশে ডাঃ রনিকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এ টাকা গৃহবধুর পরিবার গ্রহন না করায় পুরো টাকা সামাদ মেম্বারের কাছে থেকে যায়। এ ঘটনায় পুরো গ্রামের মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। পরে ১৫ মার্চ বাদ জুমা ডাঃ বেলাল উদ্দীন রনি কমিটির সাধারন সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এরই জেরে মুসল্লী এবং কমিটির সদস্যরা স্পষ্টত দু'ভাগে ভাগ হয়ে দ্বন্দ্নে জড়িয়ে পড়েন। এবং শুক্রবার বাদ জুম্মা দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন। এরই পরিপ্রেক্ষিতে ডাঃ বেলাল উদ্দীন রনির সমর্থকেরা একজোট হয়ে ওদুদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল শুকুর বলেন, ভিকটিম তার পোতা বউ। এ ঘটনার পর রনি ডাঃ ও তার পরিবারের লোকজন তার কাছে এসে ক্ষমা চেয়ে মীমাংসা করার জন্য অনুরোধ জানায়। তাদের অনুরোধে মঙ্গলবার সন্ধ্যায় ডাঃ আবু সায়েদ জুয়েলের বাড়িতে সামাদ মেম্বারের সভাপতিত্বে সালিশ হয়। সালিশে ডাঃ রনিকে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা ভিকটিমের হাতে না দিয়ে, সামাদ মেম্বার বাড়ি নিয়ে চলে যায়। পরে মেম্বার টাকা দিতে অস্বীকৃতি জানায়। 
পরে এলাকাবাসীর চাপে শুক্রবার  মসজিদ কমিটির সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষনা দেয় রনি। পদত্যাগের ঘোষনার পর তার সমর্থক ও পালিত ক্যাডার বাহিনী হৈ-হুল্লোড় হট্টগোল শুরু করে। সাধারন মুসল্লরিরা এর প্রতিবাদ জানালে তারা হামলা চালিয়ে ওদুদকে আহত করে।

এবিষয়ে ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদ বলেন, নারী কেলেঙ্কারীর ঘটনাকে ইস্যু করে ডাঃ রনিকে ফাঁসানো হয়েছে। সবদিক বিবেচনা করে সালিশে বিষয়টি মীমাংসা করা হয়েছে। জরিমানার টাকা কি করেছেন? এমন প্রশ্নে কৌশলে এড়িয়ে যান সামাদ মেম্বার।

অভিযুক্ত বেলাল উদ্দীন রনি বলেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। সামাজিক চাপে মীমাংসা করতে বাধ্য হয়েছেন বলে জানায় রনি। মসজিদ কমিটির সভাপতি আব্দুস শুকুরের বাড়াবাড়িতে শুক্রবার মারামারির ঘটনা ঘটেছে বলে জানান ডাঃ রনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি সত্যি দুঃখজনক। গন্ডগোলের ঘটনাটি শুনেছি, তবে কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর