dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বনজাগিদার (ভিলেজার-হেডম্যান) নির্বাচন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩০ পিএম, ২০২৪-০৩-০৮

খুটাখালীতে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বনজাগিদার (ভিলেজার-হেডম্যান) নির্বাচন


ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের বনজাগিদার (ভিলেজার) হেডম্যান নির্বাচন জমে উঠেছে।

আগামীকাল শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এমনকি পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণায় ছুটে চলেছে প্রার্থী-ভিলেজাররা। তবে 
ভোটাদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ।

প্রায় ১ যুগ পরে অনুষ্ঠিত হেডম্যান ও সহকারী হেডম্যান নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন পুরাতন মিলে ৬ জন প্রার্থী। ইতিমধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে।

 খুটাখালী বনবিটের বনজাগিদার হেডম্যান নির্বাচনে 
এবারের প্রার্থীরা হলেন- বর্তমান হেডম্যান ছৈয়দুল হক (চেয়ার), সাবেক হেডম্যান প্রবীণ মুরব্বী নুরুল আলম (আনারস) ও তরুণ হেডম্যান প্রার্থী আবুল কালাম (ছাতা)।

অপরদিকে সহকারী হেডম্যান পদে মরহুম শফি আলম হেডম্যান পুত্র রেজাউল করিম, ছৈয়দ আকবর ও আবদুর রহিম।

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় সংশ্লিষ্ট প্রার্থীদের দেখা গেলেও সমর্থকদের দেখা মিলছে না। এরই মধ্যে বর্তমান হেডম্যান ছৈয়দুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। 

একাধিক বনজাগিদার (ভিলেজার) বলছেন, খুটাখালী বনবিটের হেডম্যান পদে  নবীন-প্রবীণ মিলে মনোনয়ন জমা দেওয়ায় ভিলেজারদের কৌতূহল বেশি।
চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। মুলতঃ চেয়ার-ছাতা প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এ ছাড়া কৌশলগত কারণে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রবীণ হেডম্যান নুরুল আলম অংশ নিচ্ছেন। 

ভোটাররা জানান, দলনেতা হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে- এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। বন খেকো, দখলবাজ কোনো প্রার্থীকে তারা চান না। আগামীকাল শনিবার শান্তিপূর্ণ পরিবেশে হেডম্যান নির্বাচনে গাছ বান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। 

খুটাখালী বনবিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বন রক্ষায় পাহারা টিমকে আরো গতিশীল এবং সক্রিয় করতঃ ভিলেজারদের দাবীর প্রক্ষিতে মুলতঃ হেডম্যান নির্বাচন করা হচ্ছে। হেডম্যান -সহকারী হেডম্যান ২টি ক্যাটাগরিতে ভোট হবে। প্রায় ৮০ জন বনজাগিদার (ভিলেজার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১ টা নাগাদ চলবে। নির্বাচনে সহকারী বন সংরক্ষক ফুলছড়ি, রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিটের স্টাফসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এ কর্মকর্তা।
৮/৩/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও -

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর