dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের সমাবেশে হামলার ঘটনায় ১২ নেতাকর্মী আটক

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৬ পিএম, ২০২২-০৮-০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের সমাবেশে হামলার ঘটনায় ১২ নেতাকর্মী আটক


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ আগষ্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সকালে বাসস্ট্যান্ডের পেছনের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে উপজেলা ও পৌর কৃষকদলের ব্যানারে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।

 এ সময় পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুটি মোটরসাইকেল ও ইসলামী ব্যাংকের তিনটি জানালা ভাঙচুর করে একটি অটোরিকশা উল্টে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পাথচারীসহ বাজারের লোকজন আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এসআই শিহাব উদ্দিন বাদি হয়ে এজাহার নামীয় ৩০ জন ও অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এদিকে সোমবার সকালে বাসস্ট্যান্ডের পেছনের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে ১২ বিএনপির নেতাকর্মীকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার এইচএম আবদুর রকিব রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর