শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১২:০২ এএম, ২০২০-০৮-০৮
সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করার উদ্দেশ্যে কানাডায় একটি হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা নথিপত্রে উল্লেখ করা হয় যে, তুরস্কে সাংবাদিক জামাল খাসোগজি হত্যার পরপরই সাদ আল-জাবরিকে হত্যার পরিকল্পনাটি করা হয়।
মি. জাবরি, সৌদি আরব সরকারের একজন অভিজ্ঞ সাবেক কর্মকর্তা, নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় থাকেন।
আদালতের নথিপত্রের হিসেবে, টরেন্টো পিয়ারসন বিমানবন্দর দিয়ে হত্যাকারীরা কানাডা প্রবেশ করার সময় কানাডিয়ান সীমান্ত রক্ষীদের সন্দেহ হয় এবং তাদের বাধা দেয়। এতে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়।
ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাথে সৌদি আরবের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন ৬১ বছর বয়সী মি. জাবরি।
নথি অনুযায়ী, 'টাইগার স্কোয়াড' নামের পেশাদার হত্যাকারীদের একটি দল পাঠানো হয়েছিল মি. জাবরিকে হত্যা করতে।
মি. জাবরির ভাষ্য অনুযায়ী, তার কাছে থাকা 'সংবেদনশীল তথ্যে'র কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
২০১৮ সালে ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজি হত্যায়ও টাইগার স্কোয়াডের সদস্যরা যুক্ত ছিলেন বলে লিপিবদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পেশ করা নথিতে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited