dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৭ পিএম, ২০২৩-০৮-২২

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে দু'বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তাতিপাড়ার সমিজ উদ্দীন শেখের ছেলে মো: আব্দুল আলীম (২৪), গোমস্তাপুরের রহনপুর বড় বাজারের ইউনুস আলীর ছেলে হিরো ওরফে প্রিন্স খান (২৯) ও রহমতপাড়ার রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩৪)।

রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) নাজমুল আজম জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করে। এসময় মো: আব্দুল আলীমকে আটক করা গেলেও হিরো ও রকি বিশ্বাস পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিনই গোমস্তাপুর থানায় র‍্যাব-৫ এর এসআই আব্দুল মোমিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৫ এর এসআই তোফাজ্জল হোসেন ২০২০ সালের আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর