শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৬ পিএম, ২০২৩-০৬-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (দুপুরে) ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশু ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে আরও দুই বন্ধুকে নিয়ে ইয়াসিন মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা মৃত ইয়াসিনের দুই বন্ধু বাঁধন ও মুন্নাকে উদ্ধার করেন।
ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয় ইয়াসিন। পরে সাড়ে ১১টার দিকে খবর পাই সে পানিতে ডুবে মারা গেছে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited