শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:০৭ পিএম, ২০২৩-০৯-০৮
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার মুরাদনগরে ১১০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতার কৃত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা জেলার, মুরাদনগর উপজেলার, ১৪ নং নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
মুরাদনগর থানা পুলিশের একটি সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ০৭/০৯/২০২৩ ইং তারিখ সকাল ০৫.৩৫ ঘটিকার সময় মামলার বাদী এস.আই (নিঃ)/ আব্দুল্লাহ্ আল মামুন সঙ্গীয় অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের উত্তর পূর্ব পাড়ার টুন্ডা মার্কেট সংলগ্ন আসামীর বাড়ীর সামনে কাচাঁ রাস্তার উপর হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রফিকুল ইসলাম (৬১), পিতা- মৃত আব্দুর রহিম, মাতা- রাবিয়া খাতুন, সাং-বাখরনগর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারি ইবনে জলিল বলেন, মুরাদনগর থানার মামলা নং-০২, তাং-০৭/০৯/২৩, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার কৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পুলিশ।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
তারিখ ০৮/০৯/২০২৩ইং
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited