শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৫ পিএম, ২০২৩-০৩-২২
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
এঘটনায় জড়িত ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ে সুপারিশ করার কথা জানিয়েছে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
বুধবার সকালে এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছে। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থলে এসে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এর আগে গত মঙ্গলবার রাত ১০ টায় ঈদগাঁও বাজারের ডিসি সড়কের স্টেশনস্থ মসজিদের সামনে পুলিশ সদস্য কর্তৃক ছাত্রের উপর হামলার ঘটনাটি ঘটে।
আহত ছাত্র কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
আহত শিক্ষার্থী জিসানের বন্ধু তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জিসান ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো, এসময় সাদা পোশাকের একদল পুলিশ সড়কে ট্রাক চালককে ধরে চাঁদা আদায়ের চেষ্টা করে। এতে সড়কে যানজট লেগে গেলে স্কুল ছাত্র জিসান অনুরোধ করেন তা নিরসনের। কিন্তু ওই পুলিশ সদস্যরা স্কুল ছাত্রকে প্রথমে চড় থাপ্পর ও পরে অপরাপর পুলিশ সদস্যরা মিলে উপর্যপুরী হামলা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ছাত্রকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited