শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১৫ পিএম, ২০২১-০৪-২৮
ঈশ্বরদী প্রতিনিধি:
১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করা হয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে আটক করেন। বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। আটককৃত এসআই ওছিম উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ২৪ এপ্রিল পাবনা সদর থানার তিনগাছা রাজাপুর গ্রামের চম্পা খাতুনের বাড়ি থেকে অভিযুক্ত এসআই ওসিম উদ্দিন ৫ কেজী গাঁজাসহ এক আসামীকে আটক করে সদর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অতি: পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানতে পারেন যে, এসআই ওসিম বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে মাত্র ৫ কেজি গাজাসহ মামলার আসামীকে চালান করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে ২৬ এপ্রিল সোমবার পাবনা সদর সার্কেলের অতি: পুলিশ সুপার রোকনুজ্জামানসহ গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্ত এসআই ওসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তি অনুযায়ী পাবনা সদর থানা ভবনের ২য় তলার একটি কক্ষের এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে কয়েকটি লাল পলি ব্যাগে মোড়ানো অবস্থায় প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক। বিচারের মুখোমুখি তাকে হতে হবে।
অসমর্থিত একটি সূত্র জানায়, কয়েকদিন আগে এসআই ওছিম অভিযান চালিয়ে ১৭ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু মাত্র ৫ কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গাঁজাগুলো অসৎ উদ্দেশ্যে রাখা হয়েছিল।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited