শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:২৮ পিএম, ২০২০-০৭-২৯
হতদরিদ্র দেশের নীরব ঋষিদের নিয়ে লিখলেন গায়ক আসিফ। ফেইসবুকে তার সেই পোস্ট টি ছিলো ঠিক এ রকম-
"বাংলাদেশে কারা বারবার মরে ? এককথায় উত্তর- কৃষক... বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টির সব চাপ গিয়ে পড়ে আমাদের কৃষকের উপর। আমি একটি গৃহস্থ্য পরিবার থেকে বেড়ে উঠেছি। খুব কাছে থেকে দেখেছি তৃণমূল কৃষক কিভাবে ধীরে ধীরে নি:স্ব হয়ে যায়। পরিবারের মুখের অন্ন যোগাতে ধানি জমি বসতভিটা হালের গরু বিক্রি করে একসময় হাত পাতে দাদন ব্যাবসায়ীর কাছে। তারপর আক্রান্ত হয় সুদের করাল থাবায়। আমি নিজে দেখেছি একটি একটি স্বচ্ছল গৃহস্থ্য পরিবার কিভাবে সব হারিয়ে কপর্দকশূন্য হয়েছে। কাছের মানুষকে যেন মুখ দেখাতে না হয় তাই দুরে গিয়ে রিক্সা চালায়। যে ঘরে আগে হতো মেহমানদারী সেই ঘরের মালিক আজ হতদরিদ্র।
আমরা ঢাকায় বসে হাজার হাজার কোটি টাকার উড়ে যাওয়ার গল্প শুনি।গরীব কৃষকের জন্য কুম্ভীরাশ্রু পতন চলছে নিরবধি। চকচকে কোট টাই পরিহিত তথাকথিত সমাজ চিন্তকরা আকন্ঠ দূর্নীতিতে ডুবে কৃষকের ভাগ্যন্নোয়নের গল্প বলে যাচ্ছে। অনর্গল মিথ্যায় খোদার আরশ কেঁপে ওঠে, তবুও তাদের প্রহসন বন্ধ হয়না। ফসলের দাম পায়না, ঋণের আষ্টপৃষ্ঠ থেকে বেরুতে পারেনা। মুখে খাবার নেই শিক্ষাতো সুদুর পরাহুত ব্যাপার। কামার কুমার জেলে তাঁতী পেশা পরিবর্তন করে কোথাও কিছু করবে সেটাও পারছেনা, কারন সে অন্যকিছু শিখেনি। শহরের মানুষের কাছে তারা অপাংক্তেয় চাষার দল। চাটার দলের মায়াবী যাদুর খপ্পরে আটক কৃষাণীর চোখে সীমাহীন শূন্যতা।
করোনার নতুন পরিস্থিতিতে অসহায় মানুষ মুখোমুখি হয়েছে সর্বনাশা বন্যার। আসন্ন কোরবানীর ঈদ নিয়ে পড়েছে বিপাকে। পশু রাখা যাচ্ছেনা, হাটেও বিকোচ্ছে না। নীরব কান্নার রোল প্রতিটি খামারীর ঘরে। আমিও ভেবেছিলাম এবার কোরবানী দিবোনা, খরচটা বিতরন করে দিবো। একজন ইসলামিক স্কলারের বক্তব্য শুনে সিদ্ধান্ত বদলেছি। অসহায় কৃষক আর প্রান্তিক খামারীদের বাঁচাতে হলে পশু কোরবানী দেয়া প্রয়োজন। নইলে বানভাসী মানুষের খাদ্য আর পশুখাদ্যের সংকট কাটিয়ে ওঠা মুশকিল। একটা অনুরোধ থাকবে- হাটে গিয়ে তাদের প্রতি সদয় থাকুন আল্লাহর ওয়াস্তে। আসুন এই কোরবানীর পশুর সাথে মনের পশু কোরবানী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই।এই চূড়ান্ত দুঃসময়ে আমরা সবাই মানবিক হয়ে উঠি।
ভালবাসা অবিরাম..."
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমানà¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, নà¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পোà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited