শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:১৭ পিএম, ২০২০-০৮-২৯
জম্মু ও কাশ্মীরে আর জোরদার হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। শুক্রবার এমনই এক অভিযান চলাকালীন ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন।
জুম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় শুক্রবার (২৮ আগস্ট) একটি পাহাড়ের পাদদেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক ভিজয়া কুমার বলেন, ‘সোপিয়ানের একটি পাহাড়ে ৫-৬ জন অস্ত্রধারী লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে সেনাবাহিনী ও আধাসামরিক কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাদের গুলিতে ৪ অস্ত্রধারী নিহত হন এবং একজনকে আটক করা হয়।’
‘অস্ত্রধারীরা অভিযান নিরাপত্তাবাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টাগুলিতে ওই ৪ জন নিহত হন। আহত হয় একজন।’ দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় কাশ্মীরের স্থানীয় গণমাধ্যম।
উল্লেখ্য কাশ্মীরের স্থানীয় রাজনৈতিকদের মধ্যে অন্তত ৫ জন গত তিনমাসে আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। অন্তত ১ হাজার নেতা ভারত সরকারের নজর বন্দি রয়েছেন। ওই অঞ্চলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। যদিও এমন নজিরবিহীন নিরাপত্তা নিয়ে তাদের আপত্তি রয়েছেন।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited