শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫২ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
'স্মার্ট বাংলাদেশ গড়ি-ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মশিউল করিম বাবু, বাজার মনিটরিং কমিটির প্রতিনিধি শহীদুল ইসলাম, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গণমাধ্যম প্রতিনিধি আজিজুর রহমান শিশির, স্যানিটারি পরিদর্শক কোবাদ আলীসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মাংস ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতি, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলায় কর্মরত সাংবাদিকগণ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited