শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৯ পিএম, ২০২২-০৮-১৫
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে বাগেরহাট জাদুঘর। এ উপলক্ষে বাগেরহাট জাদুঘর সোমবার (১৫ ই আগস্ট) দিনের শুরুতে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে শোক র্যালিতে অংশগ্রহণ করে জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল এবং তার পরিবার ও তার আত্মীয়-স্বজনসহ মোট ২৬ জন। তাদের স্মরণে বাগেরহাট জাদুঘরের শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং গরিব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং গরিব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জাদুঘরের কাষ্টোডিয়ান মোহাম্মদ যায়েদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ আনসার ব্যাটেলিয়ান প্লাটুন কমান্ডার শফিউল হক, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের খতিব মোহাম্মদ হেলাল উদ্দিন মাতুব্বর, ক্বারী মুজিবুর রহমান, মোঃ মেসবাহুল আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ রিপন মলঙ্গী সহ অনেকে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited