dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


লামায় মাতামুহুরীতে বিষ প্রয়োগে মাছ শিকার অব্যাহত রেখেছে একটি দুষ্টচক্র

দৈনিক অনুসন্ধান    |    ১১:০৪ এএম, ২০২০-১১-১১

লামায় মাতামুহুরীতে বিষ প্রয়োগে মাছ শিকার অব্যাহত রেখেছে একটি দুষ্টচক্র

 

বান্দরবানের পাহাড়ি নদী মাতামুহুরীতে বিষ প্রয়োগে মাছ শিকার অব্যাহত রেখেছে একটি দুষ্টচক্র। মঙ্গলবার(১০/১১/২০২০ ইং)সকালে লামা উপজেলা সাবেক বিল ছড়ি লামার মুখ   এলাকায় মাতামুহুরী নদীতে  চিংড়িসহ নানা প্রজাতির মাছ বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ভেসে উঠে। এ সময় স্থানীয়দের মশারি ও জাল নিয়ে মরা মাছ ধরতে দেখা যায়। প্রতিবছর মাতামুহুরী নদীতে বিষপ্রয়োগে মাছ শিকারের অভিযোগ উঠলেও কার্যত মৎস্য বিভাগ নিরব ভূমিকায়।উপজেলা মৎস্য কর্মকর্তা  বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমাদের করার কিছু নেই। কাউকে ধরতে না পারলে আমরা কিভাবে ব্যবস্থা নেব’।স্থানীয়রা জানান, নদীতে প্রতিবছর বিষপ্রয়োগের ফলে বড়-ছোট চিংড়ি ও নানা প্রজাতির মাছের রেনু মারা পড়ে। এতে মাতামুহুরী নদী মৎস্য শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। বিষ প্রয়োগের কারণে প্রাকৃতিকভাবে তৈরি মাছের খাবার নষ্ট হওয়ার পাশাপাশি মিঠা নদীর মাছের বংশবিস্তার বাধাগ্রস্থ হচ্ছে। সুপ্রাচীনকাল থেকে মাতামুহুরী নদী লামা-আলীকদমে মাছের চাহিদা পূরণ করে আসছে। কিন্তু কতিপয় লোভী মাছ শিকারীদের লোভের কবলে পড়ে নির্বংশ হচ্ছে নানা প্রজাতির মাছ। এ কারণে স্থানীয় জেলেরাও পড়েছে সংকটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী হ জাহিদ হাসান জানান, বিষপ্রয়োগে মাছ নিধনের পাশাপাশি হাড্ডি জেলেরা বিশেষ প্রকার রশির মাধ্যমে মাতামুহুরী নদীর পোনমাছ ধ্বংস করছে। এক্ষেত্রে মৎস্য অফিসের কোন তদারকি নেই। এছাড়াও নদী তীরবর্তী চরাঞ্চলে ক্ষতিকর তামাক চাষে অতিমাত্রায় কীটনাশক ও ইউরিয়া প্রয়োগ করে চাষীরা। এ কারণেও মাতামুহুরী নদীর মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নদীর তীর সংরক্ষণে উপজেলা প্রশাসন কার্যত কোন পদক্ষেপ নেয় না।উপজেলা মৎস্য বিভাগ মৎস্য সম্পদ রক্ষায় ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর একই ঘটনা ঘটে। তিনি বলেন, স্থানীয় মৎস্য বিভাগ মাছ নিধনকারী সকল প্রকার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর